Get Data Scrapping Solutions

Past recruitment exam questions and solutions
#8962
১. এককথায় প্রকাশ করুন:
ক) অন্য গাছের উপর যে গাছ জন্মায় – পরগাছা।
খ) যে বেশি কথা বলে – বাচাল।
গ) লাভ করার ইচ্ছা – লিপ্সা।
ঘ) পটে আঁকে যে – পটুয়া।
ঙ) যা বলা হয়নি – অনুক্ত।

২. সন্ধি-বিচ্ছেদ করুন:
ক) পরীক্ষা= পরি + ঈক্ষা
খ) উচ্ছেদ = উৎ+ছেদ
গ) গবাদি= গো+আদি
ঘ) দিগন্ত= দিক্ +অন্ত
ঙ) জনৈক = জন + এক।

৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক) উপকূল = কুলের সমীপে (অব্যয়ীভাব সমাস)
খ) শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)
গ) ত্রিফলা = ত্রি ফলের সমাহার (দ্বিগু সমাস)
ঘ) গায়েহলুদ = গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে (মধ্যপদলোপী বহুব্রীহি সমাস)
ঙ) মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।

৪. নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন:
ক) দিন – রাত
খ) ধনী – দরিদ্র
গ) আদান – প্রদান
ঘ) আশু – বিলম্ব
ঙ) মুক্ত – আটক।

৫. নিচের বাগধারাসমূহের অর্থ লিখ:
ক) আমড়া কাঠের ঢেঁকি – অপদার্থ
খ) ইতর বিশেষ – পার্থক্য
গ) আঠারো মাসে বছর – দীর্ঘসূত্রিতা
ঘ) নয় ছয় – অপচয়
ঙ) অরণ্যে রোদন – নিস্ফল আবেদন।

৬. নিচের সংক্ষিপ্তরূপসমূহের পূর্ণরূপ লিখুন:
ক) WHO: World Health Organization.
খ) UNICEF: United Nations Children’s Fund.
গ) GFATM: Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria.
ঘ) UNFPA: United Nations Population Fund.
ঙ) IMF: International Monetary Fund.

৭.Fill in the blanks with suitable prepositions:
ক) Never jeer – the poor. – at
খ) He walked – the store. – to
গ) The painting hangs – the fireplace. – above
ঘ) Did you find your phone – the bed? – on
ঙ) Tit – tat. – for

৮. Write five sentences about ‘Vaccine’.

৯. নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন:
ক) অল্পবিদ্যা ভয়ঙ্করী।
উত্তর: A little learning is a dangerous thing.
খ) সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে।
উত্তর: It has been raining for seven days.
গ) তিনি রোজ খবরের কাগজ পড়েন।
উত্তর: He reads newspaper everyday.
ঘ) সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।
উত্তর: The Sundarban is to the South of Bangladesh.
ঙ) লোভে পাপ পাপে মৃত্যু।
উত্তর: Greed leads to sin and to death.

১০. Make sentences with the followings:
ক) All in all – All in all it’s been a good year.
খ) Cats and dogs – It has been raining cats and dogs.
গ) By and by – You will get used to it by and by.
ঘ) Bone of contention – Money is a common bone of contention in many marriages.
ঙ) In consequences of - The child was born deformed in consequence of an injury to its mother.

১১. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন:
ক) বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? – ১৬ ডিসেম্বর।
খ) ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল? – ১৯৬৬ সালে।
গ) বর্তমান বাংলা কত সাল? – ১৪৩১ বঙ্গাব্দ।
ঘ) বাংলাদেশের সংবিধান দিবস কবে? – ৪ নভেম্বর।
ঙ) ঢাকায় মেট্রোরেল সর্বপ্রথম কবে চালু হয়? – ২৮ ডিসেম্বর ২০২৪।
চ) বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? – ১৪ ডিসেম্বর।
ছ) শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় কবে? – ৩ মার্চ ১৯৭১।
জ) কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? – এডিস।
ঝ) মানবদেহে কিডনি (সাধারণত) কয়টি থাকে? – ২টি।
ঞ) ইরাটম কী? – উন্নত জাতের ধান।
ট) জান্নাতাবাদ কার পূর্বনাম? – বাংলাদেশ।
ঠ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? – ২১ ফেব্রুয়ারি।
ড) জেল হত্যা দিবস কত তারিখে? – ৩ নভেম্বর।
ঢ) সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কী? -মধ্যনগর।
ণ) FAO-এর সদরদপ্তর কোথায় অবস্থিত? – রোম, ইতালি।

১২. ৪৮ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। ৮ দিনে শেষ করতে হলে, নতুন কতজন শ্রমিক লাগবে? – ১২ জন।
১৩. উৎপাদকে বিশ্লেষণ করুন:
X2 – 3x – 28. – (x -7) (x + 4).
১৪. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। এর আয়তন কত? – ৬০ ঘনমিটার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    953 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1037 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1076 Views
    by bdchakriDesk
    0 Replies 
    482 Views
    by bdchakriDesk
    0 Replies 
    533 Views
    by bdchakriDesk
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]

    Data Scraping Solutions