Get Data Scrapping Solutions

General knowledge about Bangladesh
#1087
* বাংলাদেশে বর্তমানে সব মিলিয়ে ব্যবহৃত ও অব্যবহৃত বিমানবন্দরের সংখ্যা কয়টি?
= ২৭টি৷
* বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি রয়েছে ও কি কি?
= ৩টি; ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷
* বাংলাদেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দর কয়টি রয়েছে ও কোথায় কোথায়?
= ৮টি; রাজশাহী; যশোর; সৈয়দপুর, নীলফামারী; কক্সবাজার; বরিশাল; ঈশ্বরদী, পাবনা; তেজগাও,ঢাকা ও বাগেরহাট৷
* বাংলাদেশে স্বল্প পরিসরে অর্থাৎ শুধুমাত্র উড্ডয়ন এবং অবতরণ স্টলবন্দর কয়টি রয়েছে ও কোথায়?
= ৬টি; কুমিল্লা; বগুড়া; ঠাকুরগাঁও; লালমনিরহাট; শমশেরনগর, মৌলভীবাজার; ও নোয়াখালী৷
* দেশে অব্যবহৃত বিমানবন্দর কয়টি রয়েছে ও কোথায় কোথায়?
= ১০টি; সন্দ্বীপ, চট্টগ্রাম; চকোরিয়া, কক্সবাজার; ফেনী; ঘাটাইল, টাঙ্গাইল; মৌলভীবাজার; রসুলপুর; সিরাজগঞ্জ; টাঙ্গাইল; বাজিতপুর, কিশোরগঞ্জ; পটুয়াখালী৷
* দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশের বিভিন্ন জায়গায় বিমান ওঠানামার জন্য কি তৈরি করা হয়েছিল?
= এয়ারস্ট্রিপ৷
===============================
পরিচিতি (Introduction);
===============================
* ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় (প্রস্তাবিত) বিমানবন্দর হবে?
= বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর৷
*****************************************
* বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
= হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷
* বাংলাদেশের কোন বিমানবন্দর দেশের সকল এয়ার লাইন্সগুলোর হোম বেস হিসেবে ব্যবহৃত হয়?
= হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷
*****************************************
* বাংলাদেশের ২য় বৃহত্তম বিমানবন্দরের নাম কি?
= শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর৷
*****************************************
* বাংলাদেশের ৩য় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
= ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর৷
*****************************************
* বাংলাদেশের পুরাতন প্রধান বিমানবন্দর কোনটি ছিল?
= তেজগাঁও বিমানবন্দর৷
* বর্তমানে দেশের অন্যতম কোন বিমান বন্দরে উড়োজাহাজ ওঠানামা করে না, যদিও ওঠানামার উপযোগীও নয়?
= তেজগাঁও বিমানবন্দর৷
* ১৯৭৭ সালের ২৮ সেপ্টেম্বর জাপান এয়ারলাইনস এর একটি বিমান হাইজ্যাক (জাপানি হাইজ্যাকের ঘটনা) করে 'রেড আর্মি' নামের একটি সশস্ত্র গ্রুপ কোথায় নিয়ে এসে জিম্মি করেছিল যাত্রীদের?
= তেজগাঁও বিমানবন্দর৷
===============================
এক নজর (At a Glance);
===============================
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পুরানো নাম কি?
= জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কোথায় অবস্থিত?
= কুর্মিটোলা (বালুরঘাট), ঢাকা৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম শুরু হয় কবে?
= ১৯৮১ সালে৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কি পরিমাণ জায়গার উপর স্থাপিত?
= ১,৯৮১ একর৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে দেশের কত শতাংশ আন্তর্জাতিক এবং আভ্যন্তরীন ফ্লাইট উঠা-নামা করে?
= প্রায় ৫২ শতাংশ৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশের বাইরে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করে কোন সংস্থা ও কয়টি শহরে?
= বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড; ১৮টি শহরে৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশের বাইরে ও অাভ্যন্তরীণ রুটে বর্তমানে কয়টি শহরে ফ্লাইট পরিচালিত হয়?
= ২৮টি; ৪টি (চট্রগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর)৷
*****************************************
* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
= পতেঙ্গা, চট্টগ্রাম৷
* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
= কর্ণফুলী৷
* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কবে নির্মিত হয়?
= ১৯৪০এর দশকে৷
* দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কি নামে পরিচিত ছিল?
= চট্টগ্রাম এয়ারফিল্ড৷
* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বাইরে ও অাভ্যন্তরীণ রুটে বর্তমানে কয়টি শহরে ফ্লাইট পরিচালিত হয়?
= ৭টি; ১টি (শুধু ঢাকা)৷
* ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
= বড়শাল, সিলেট৷
* ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বাইরে বর্তমানে কয়টি শহরে ফ্লাইট পরিচালিত হয়?
= ৫টি৷
* ১৯৯৭ সালে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের কোন রুটের একটি ফকার এফ২৮-৪০০০ মডেলের বিমান কুয়াশার কারণে রানওয়ে থেকে দূরে ধানক্ষেতে বিধ্বস্ত হয়ে ১৭ জন আহত হয়?
= ঢাকা টু সিলেট৷
*****************************************
* তেজগাঁও বিমানবন্দর কোথায় অবস্থিত?
= মিরপুর ও তেজগাও এলাকার মধ্যবর্তী স্থানে, ঢাকা৷
* তেজগাঁও বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
= হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷
* তেজগাঁও বিমানবন্দর বিমানবন্দর কার অধীনে রয়েছে?
= বাংলাদেশ বিমানবাহিনী৷

Md Shamim Husain
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]

    Data Scraping Solutions