Get Data Scrapping Solutions

Written exam related
#5832
১.মহাদেশীয় জলবায়ু বা চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে?
-সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত-গ্রীষ্ম উভয়ই হয়। এজন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তর ভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে আবার শীতকালে প্রচন্ড শীত অনুভূত হয়। এ ধরনের জলবায়ুকে চরমভাবাপন্ন জলবায়ু বলে।
২.সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে?
-সমুদ্র নিকটবর্তী এলাকায় শীত-গ্রীষ্ম এবং দিন-রাত্রির তাপমাত্রার তেমন পার্থক্য হয় না। এ ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলা হয়।
৩.সূর্যের পরিবার বলতে কী বোঝায়?
-৮টি গ্রহ, ১৭৩টি উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ, লক্ষ লক্ষ ধূমকেতু নিয়েই সূর্যের পরিবার বা সৌরজগৎ।
৪.বিখ্যাত মেরিনো মেষ কোথায দেখতে পাওয়া যায়?
-মেসেটা মালভূমির শুষ্ক অঞ্চলে।
৫.ইউরোপের প্রধান খনিজ সম্পদ কী?
-কয়লা ও লৌহ।
৬.মস্কো কোন নদীর তীরে অবস্থিত?
-মস্কোভা নদীর তীরে।
৭.ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় কোন স্থানকে?
-সুইজারল্যান্ডকে।
৮.আন্তর্জাতিক সম্মেলন শহর বলা হয় কোন স্থানকে?
-জেনেভাকে।
৯.পর্বত কাকে বলে?
-ভূ-পৃষ্ঠের অতি উচ্চ খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
১০.পর্বত কত প্রকার ও কী কী?
-পর্বত ৫ প্রকার। যথা:
ক.ভঙ্গিল পর্বত
খ.স্তূপ পর্বত
গ.সঞ্চয়জাত পর্বত
ঘ.ল্যাকোলিথ পর্বত
ঙ.ক্ষয়জাত পর্বত।
১১.তুন্দ্রা অঞ্চলে কোন কোন প্রাণী বাস করে?
-বল্গা হরিণ, শ্বেত শৃগাল এবং সেবল।
১২.ইউরোপের উচ্চতম পর্বত শ্রেনী কোনটি?
-আল্পস পর্বতমালা।
১৩.ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায়?
-তিনটি। যথা:
১.টারশিয়ারী যুগের পাহাড়সমূহ
২.প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
৩.সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
১৪.প্রকৃতিগতভাবে পরিবেশ দূষণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
-৪ ভাগে। যথা:
ক.পানিদূষণ
খ.বায়ুদূষণ
গ.মাটিদূষণ
ঘ.শব্দদূষণ
১৫.দেশের একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্রের নাম কী?
-সাংগু।
১৬.সাইপ্রাসের রাজধানীর নাম কী?
-নিকোশিয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12500 Views
    by raja
    0 Replies 
    11590 Views
    by tasnima
    0 Replies 
    17465 Views
    by shohag
    0 Replies 
    45062 Views
    by rafique
    0 Replies 
    14184 Views
    by raihan
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]

    Data Scraping Solutions