Get Data Scrapping Solutions

Discussion on arithmetic
#8121
১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রী বয়স ছেলের বয়সের ৪ গুণ । ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?- ৩৩ বছর ।
২. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ।৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত- ৩৬ এবং ৯ বছর।
৩. কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ জন । ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?- ১০ বছর ।
৪. ৬জন পুরুষ , ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের ৩৫ বছর । পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?- ১৩ বছর ।
৫. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় ২৪ বছর । যদি কোনা সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?- ৩০ বছর ।
৬. একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজের জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায় । দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত?-১১ টাকা।
৭. রহিম ১ সপ্তাহে ৪৯ টি চেয়ার বানাতে পারে । ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে?- ১৯৬টি।
৮. কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয় । ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো?-৯দিনে।
৯. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫,৬ ও ৭ ঘন্টায় করতে পারে। দুটি মেশিনে সর্ব্বোচ্চ ক্ষমতার কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?-১১/৩০।
১০.ক যে কাজ ১২ দিনে করে খ সেই কাজ ১৮ দিনে করে । ক কাজটির ২/৩ অংশ করার পর বাকি অংশ খ একা সম্পূর্ণ করল । কত দিনে কাজটি শেষ হলো । - ১৪দিন।
১১. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩মিটার , প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার । এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?-২৪০০০ লিটার ।
১২. ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল । চট্টগ্রাম থেকে একটি বাস ঘন্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় ৫০ মাইল যাওয়া হবে?- ১০২ মিনিট।
১৩.ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০কিমি ।ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌছে ।ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল?- ৩৭.৫ কি.মি.।
১৪. ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল । করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে । করিম ঢাকা থেকে রওনার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে । রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?- ২৪।
.১৫. একটি বানর ১৩ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে?-১১ সেকেন্ডে।
১৬. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় প্র্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড়বেগ কত?-১২/৩।
১৭. প্রকৃত গতিবেগ ঘন্টায় ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লাগবে?-১২ ঘন্টা ।
১৮. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিমি। স্রোতের বেগ নির্ণয় করুন।–ঘন্টায় ৫কিমি ।
১৯.৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?-৩০%।
২০. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না ?-২০%।
২১.কোনো স্কুলে ৭০% মিক্ষার্থী ইংরেজিএবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে । কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যুদ উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?৫০০ জন।
২২.একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে । যারা পাস করতে পারেননি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি । কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?- ৬০ জন।
২৩. একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা? – ১৪৪ টাকা।
২৪.ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক – এর বেতন অপেক্ষা কত টাকা কম ?- ২৫.৯৩ টাকা।
২৫.কোন পরীয়৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫ % পরীক্ষার্থী ভুগোলে কৃতকার্য হল । যদি উত্তম বিষয়ে কেউ ফেল না কবে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে তবে ঐ পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিলেন?- ৩০০জন ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12575 Views
    by afsara
    0 Replies 
    1254 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1270 Views
    by bdchakriDesk
    0 Replies 
    807 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2526 Views
    by bdchakriDesk
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]

    Data Scraping Solutions